ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের একটি হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনসের বরাতে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : তুরস্কে দ্বিতীয় রাউন্ডের ভোট ২৮ মে

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১২ টার দিকে ওয়েলিংটনের চারতলা লোফার্স লজ হোস্টেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, বেশ কয়েকজনকে ভবন থেকে উদ্ধার করা হয়েছে। তবে অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে মৃতের সংখ্যা ১০ এর কম। তবে আমরা বিল্ডিংটিতে প্রবেশ না করা পর্যন্ত নির্দিষ্ট কিছু বলতে পারছি না।

দেশটির প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন : যুক্তরাজ্য সফরে গেলেন জেলেনস্কি

দমকলকর্মীরা জানান, তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ভবনের উপরের তালায় আগুন জ্বলতে দেখেন। ভোর ৪ টার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ট্রাকের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্র: বিবিসি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা