ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

তিনশোর বেশি আসন পাবে ক্ষমতাসীনরা

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে কেন্দ্রে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছেন মোদী সরকার। এমনটিই জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন : জাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলা

শুক্রবার (১৪ এপ্রিল) উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণেশ্বর কালীমন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের অমিত শাহ একথা বলেন।

তিনি বলেন, ‌‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনশোর বেশি আসন নিয়ে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। আর কেবল পশ্চিমবঙ্গ থেকেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৩৫টির বেশি আসনে জিতবে।’

আরও পড়ুন : জেলেনস্কির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আজ বীরভূম জেলায় গিয়ে মানুষের যে উৎসাহ দেখেছি, তাতে আমার মনে হয়েছে আগামী নির্বাচনে আমাদের জয়ের ব্যাপারে আর কোনো সন্দেহ নেই।’

অমিত শাহ কালীমন্দিরে এসে কালী মায়ের কাছে পূজা দেন। পরে তিনি বলেন, ‘মা কালীর কাছে প্রার্থনা করলাম, এ জগতের সবার কল্যাণ হোক। পশ্চিমবঙ্গের মানুষ যাতে সুখে-শান্তিতে থাকে। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে। বাংলার মানুষ যাতে সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে।’

আরও পড়ুন : সৌদি আরবে বিরল শিলাবৃষ্টি

এর আগে সকালে রাজ্যের বীরভূম জেলার সিউড়িতে একটি জনসভায় উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সিউড়ির সভা থেকে তিনি বলেন, ‘মমতা দিদি, আপনি স্বপ্ন দেখুন আপনার পর আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হবে। কিন্তু আমি বলে যাচ্ছি, এরপর বিজেপির নেতাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন।’

সফরে অমিত শাহর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

আরও পড়ুন : ইউক্রেনে মিসাইল হামলা, নিহত ৮

বিজেপির নারী কর্মীরা উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়ে এসময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান। পরে নেতা-কর্মীরা তাকে উত্তরীয় পরিয়ে দেন। তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীকে সমর্থন জানাতে বিজেপির অসংখ্য কর্মী মন্দির চত্বরে ভিড় জমান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা