ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের হানা

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬।

আরও পড়ুন: জেলেনস্কির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

শুক্রবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৫মিনিটে জাভায় শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূপৃষ্ঠ থেকে ৬৩২ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা। ভূমিকম্প আঘাত হানার ২০ মিনিট পর দেশটিতে সাড়ে ৫ মাত্রার আফটারশক অনুভূত হয়েছে। দেশটির তুবান, সেমারাং এবং বালি দ্বীপের ডেনপাসার শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি টেলিফোনে রয়টার্সকে বলেছেন, ভূমিকম্পটি অনেক গভীরে উৎপত্তি হওয়ায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ

প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। আর এই রিং অব ফায়ারে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে। শুধু ইন্দোনেশিয়া নয়, জাপানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার সব দেশই এ কারণে ভূমিকম্পের অত্যধিক ঝুঁকিতে আছে।

প্রসঙ্গত, ২০০৯ সালে ইন্দোনেশিয়ার পাদাংয়ে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। সেই সময় প্রাকৃতিক এই দুর্যোগে এক হাজার ১০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং আহত হন আরও অনেকে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা