আন্তর্জাতিক

সৌদিতে ইরানের দূতাবাস চালু

আন্তর্জাতিক ডেস্ক : আবারও সৌদি আরবে খোলা হয়েছে ইরানের দূতাবাস। বুধবার রিয়াদে ইরানি দূতাবাস প্রাঙ্গণের ভারি গেইটটি খোলা ছিল এবং একটি দল সেটি পরিদর্শন করেছে। খবর রয়টার্সের।

আরও পড়ুন : রাস্তায় নয়, সংকট হবে শৃঙ্খলায়

সম্প্রতি চীনের মধ্যস্থতায় হওয়া এক চুক্তির আওতায় সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক ফের স্বাভাবিক করার পর্যায়ে আছে। এই দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা শক্রতা মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন সংঘাতে পরস্পর বিরোধী পক্ষগুলোকে ইন্ধন যুগিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানের একটি প্রতিনিধি দল সৌদি আরবে পৌঁছেছে। এর কয়েক ঘণ্টা পর দেশটির কূটনৈতিক মিশনটির গেইট খোলা হয়।

আরও পড়ুন : সুদানে সংঘর্ষে ২৪ জনের প্রাণহানি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, রিয়াদ ও জেদ্দায় দূতাবাস ও কনস্যুলেট চালু করার জন্য ইরানের প্রতিনিধি দলটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

প্রসঙ্গত, সৌদি আরব সুপরিচিত এক শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর ক্ষুব্ধ হয় শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান। এর জেরে দেশটির বিক্ষোভকারীরা তেহরানের সৌদি দূতাবাসে হামলা চালালে ২০১৬ সালের জানুয়ারিতে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ এবং ইরানি কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়, পাশাপাশি তারা তেহরান থেকে নিজেদের দূতাবাস কর্মীদের সরিয়ে নিয়ে আসে। এরপর থেকে রিয়াদের ইরানি কূটনৈতিক মিশনটি বন্ধ ছিল।

আরও পড়ুন : ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা

গত মাসে চীনের উদ্যোগে হওয়া ওই চুক্তিতে তেহরান ও রিয়াদ কূটনৈতিক দ্বন্দ্বের সমাপ্তি টেনে ফের কূটনৈতিক মিশন চালু করতে সম্মত হয়।
চলতি মাসের প্রথমদিকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বেইজিং এক বৈঠকে মিলিত হয়েছিলেন, যা তাদের দুই দেশের শীর্ষ কূটনীতিকদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা