ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

সৌদি আরবে বিরল শিলাবৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অংশে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আকস্মিক এই বৃষ্টিতে ব্যাপকভাবে উচ্ছ্বসিত দেশটির বাসিন্দারা।

আরও পড়ুন: ইউক্রেনে মিসাইল হামলা, নিহত ৮

স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটেছে এ ঘটনা। স্টর্ম সেন্টার নামের একটি আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করা একাধিক ভিডিওতে দেখো গেছে, লালচে খয়েরি রঙের মরুভূমি ছেয়ে গেছে অসংখ্য ছোট ছোট শিলার টুকরোয়, আর মরুভূমির মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে বালু ও কাদামাখা বৃষ্টি পানির ছোটো ছোটো ধারা।

স্টর্ম সেন্টারের টুইট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, দুই জন ব্যক্তি সেই বৃষ্টিতে নেমে উচ্ছ্বাস করছেন, শিলার টুকরোগুলো সংগ্রহ করে ক্যামেরার সামনে তুলে ধরছেন। তাদের একজনের নাম জানা গেছে— ফাহাদ মুহম্মদ।

মরু আবহাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরবে বৃষ্টিপাত খুবই বিরল। দেশটির উপকূলীয় শহর জেদ্দায় মাঝে মাঝে বৃষ্টিপাত হয়, বাকি অঞ্চল অনেকটা শুষ্ক থাকে। দেশটিতে এমন অঞ্চল অনেক রয়েছে, যেখানে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না বা হলেও খুব কম।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিস্ফোরণে ১৮ হাজার গরুর মৃত্যু

তবে গত কয়েকদিন ধরে সৌদি আরবের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে। গত ১০ এপ্রিল মক্কায় কয়েক ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বৃষ্টির ভিডিও ভাইরালও হয়েছে।

এদিকে উপসাগরীয় অঞ্চলের অপর দেশ সংযুক্ত আরব আমিরাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে দুবাইয়ের বেশিরভাগ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি দেখা দিতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা