ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিজৌরিতে টর্নেডোর তাণ্ডবে অন্তত পাঁচ জন নিহতের ঘটনা ঘটেছে। ছাদ উড়ে গিয়ে, গাছ ভেঙে পড়ে ও বৈদ্যুতিক লাইন ছিড়ে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে মিজৌরি।

আরও পড়ুন: ফের আল-আকসায় হামলা

স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) সাড়ে ৩টার দিকে অঙ্গরাজ্যটির দক্ষিণপূর্বাঞ্চলের মধ্য দিয়ে এ ঝড় বয়ে যায়।

একাধিক সরকারি সংস্থার কর্মীরা গ্রামীণ এই এলাকাটির ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন: বালতি মাথায় দিয়ে আদালতে ইমরান

মিজৌরি অঙ্গরাজ্য হাইওয়ে পেট্রলের সুপার এরিক ওলসন জানিয়েছেন, পাঁচজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন, এর পাশাপাশি ৮৭টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও ১২টি ভবন ধ্বংস হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসা ছবিগুলোতে ছাদ উড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বাড়ি, উপড়ে পড়া গাছ ও ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের পাশাপাশি রাস্তা ও বাড়ির সামনের উঠানগুলো আবর্জনায় ছেয়ে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন : বাইডেনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধ

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিমাঞ্চলে আঘাত হানা প্রবল টর্নেডোতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছিল। এর এক সপ্তাহ আগে টর্নেডোর তাণ্ডবে বিধ্বস্ত মিসিসিপি ডেল্টার শহর রোলিং ফোর্কে ২৬ জনের মৃত্যু হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা