আল আকসায় ইসরায়েলি বাহিনীর হামলা (সংগৃহীত ছবি)
আন্তর্জাতিক

ফের আল-আকসায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও ইসরায়েলি পুলিশ কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। রমজান মাসে দ্বিতীয়বারের মত হামলার ঘটনা ঘটল।

স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) রাতে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: ১১ টায় বসছে বিশেষ অধিবেশন

আল জাজিরা বলছে, পবিত্র আল আকসা মসজিদে সশস্ত্র ইসরায়েলি পুলিশের হামলার অনেক ভিডিও সামনে আসতে শুরু করেছে। এসব ভিডিওতে আগের দিন ভোর রাতে অর্থাৎ প্রথম দফায় হামলার মতো একই ভাবে হামলার দৃশ্য দেখা গেছে। সেসময় ইসরায়েলি পুলিশ লাঠিসোঁটা, টিয়ার গ্যাস, গ্রেনেড এবং ধোঁয়াসৃষ্টিকারী বোমা নিয়ে মসজিদে ঢুকে পড়ে এবং নারীসহ মুসল্লিদের মারধর ও নির্যাতন করে।

এদিকে পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ফিলিস্তিনের পশ্চিম তীরজুড়ে সংঘর্ষ শুরু হয়েছে। ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা নিউজ এজেন্সির তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনী আল-আকসা প্রাঙ্গণে হামলার পর অধিকৃত পশ্চিম তীরে যে সংঘর্ষ শুরু হয়েছে তাতে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

আরও পড়ুন: দেশে ফিরলেন রাষ্ট্রপতি

অপরদিকে, আল-আকসা মসজিদে হামলা ও এর জেরে সৃষ্ট উত্তেজনা নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কূটনীতিকদের মতে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ জরুরি অধিবেশন বসবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা