ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

কঙ্গোতে ভূমিধসে ১৩ শিশুসহ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকান দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ভূমিধসে ১৩ শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই নারী ও শিশু। এই ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : কবে চাঁদ উঠবে জানালেন জ্যোতির্বিদরা

সোমবার (৩ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার প্রাদেশিক সরকার ও স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে ভূমিধসের পর অন্তত ২০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

বৃহত্তর মাসিসি অঞ্চলের সুশীল সমাজের নেতা ভলতেয়ার বাটুন্ডি বলেছেন, কাপড় ধোয়া এবং রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করার সময় গত রোববার বোলোয়ার এলাকায় একটি নদীতে ভূমিধসের ঘটনা ঘটে এবং পরে ৮ নারী ও ১৩ শিশুর মৃতদেহ পাওয়া গেছে।

এই ঘটনায় একজন বেঁচে গেছেন এবং তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভলতেয়ার বাটুন্ডি ফোনে রয়টার্সকে বলেন, ‘আমরা মনে করি কাদায় এখনও অন্য লাশ রয়েছে।’

আরও পড়ুন : নেদারল্যান্ডসে ২ ট্রেনের সংঘর্ষ

প্রসঙ্গত, বৃহত্তর মাসিসি অঞ্চলটি কঙ্গোর নর্থ কিভু প্রদেশের অন্তর্গত। এই প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র বলেছেন, ভূমিধসের পর সোমবারও সেখানে অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত ছিল। প্রাদেশিক বিবৃতিতে মৃতের সংখ্যা ২০ বলে জানানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা