ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রমজানে অত্যাচার যেন না হয়

আন্তর্জাতিক ডেস্ক: রমজানে মুসলিমদের ওপর যেন কোনো অত্যাচার না হয় বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সোমবার (৩ এপ্রিল) পূর্ব মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে গিয়ে এসব কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

আরও পড়ুন: বিদেশি পর্যবেক্ষক নিয়ে আপত্তি নেই

মমতা বলেন, রমজান মাস চলছে। হিন্দু ভাই-বোনদের বলবো, মুসলিমদের ওপর যেন কোনো অত্যাচার না হয়। গ্রামে-গ্রামে, জেলায়-জেলায় তাদের নিরাপত্তা দেবেন।

মমতা আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ৬ এপ্রিল হনুমান জয়ন্তী। তারিখটা মনে রাখবেন। আমি প্রসাশনকে সতর্ক করবো, ওরা যেন দাঙ্গার নামে কোন প্ল্যান করতে না পারে। এটি মাথায় রাখবেন। আর ইয়াং জেনারেশন একটু এগিয়ে আসুন। আপনাদের মধ্যে আমরা গান্ধীজি, মাতঙ্গিনী, বিদ্যাসাগরকে দেখতে পাই। যারা আমাদের মাতৃভাষা শিখিয়েছে। আপনারা পারবেন না দাঙ্গাবাজদের রুখতে, গুণ্ডাদের রুখতে?

আরও পড়ুন: ফ্রান্স বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার

একইদিন ডুমুরজলা স্টেডিয়ামে জনসভায় ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, মিছিলে বুলডোজার নিয়ে যাচ্ছে, বন্দুক নিয়ে নাচছে। ভারতীয় জনতা পার্টির আমলে দেখছি দাঙ্গাবাজি। কেন রামনবমীর মিছিল পাঁচ দিন হবে? মিছিল করছে অনুমতি না দেওয়া সত্ত্বেও। এত রাস্তা আছে, তা সত্ত্বেও এই অঞ্চলে ওই অঞ্চলে ঢুকে যাচ্ছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা