আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন : টর্নেডোর তাণ্ডব, নিহত বেড়ে ৩২

সোমবার (০৩ এপ্রিল) ভোরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, নিউ গায়েনায় ৭ মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়েছে। এর গভীরতা ছিল ৬২.৬ কিলোমিটার।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

ভূমিকম্পের পর কোনো সুনামির সতর্কতা নেই বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।

প্রত্যন্ত অঞ্চল থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ইউএসজিএস অনুমান করেছে, ৪৫ লাখ মানুষ এ ভূমিকম্প অনুভব করতে পারেন, যার মধ্যে সাড়ে ৪ লাখ মানুষ মানুষ ‘শক্তিশালী’ কম্পন অনুভব করতে পারেন।

আরও পড়ুন : ফের তেলের উৎপাদন কমানোর ঘোষণা

হাইল্যান্ড প্রদেশের একজন বাসিন্দা একে ‘শক্তিশালী’ ভূমিকম্প উল্লেখ করে বলেছেন, এটি প্রায় ৪৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

প্রসঙ্গত, ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এ অবস্থিত দেশটিতে ভূমিকম্পে বড় ধরনের ক্ষতির পরিমাণ কম। কারণ এ অঞ্চলের কাঠামো হালকা ও নমনীয়। তবে পাপুয়া নিউ গিনির ভূমিকম্প বড় ধরনের ভূমিধস ঘটাতে সক্ষম।

আরও পড়ুন : সিরিয়ার বিমান ভূপাতিত করল ইসরায়েল

গত বছরের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনিতে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছিল। আর ২০১৮ সালে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা