আন্তর্জাতিক

মার্কিন সাংবাদিক আটক

আন্তর্জাতিক ডেস্ক : গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রর সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিককে আটক করেছে রাশিয়া। ওই সাংবাদিকের নাম ইভান গার্শকোভিচ।

আরও পড়ুন : সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বৃহস্পতিবার জানিয়েছে, ইভান গার্শকোভিচকে উরাল মাউন্টেনস শহর ইয়েকাটেরিনবার্গ থেকে গুপ্তচরবৃত্তির সময় আটক করা হয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের জানায়, ইভান গার্শকোভিচ যুক্তরাষ্ট্রের নাগরিক। ২২ বছর বয়সী ইভান ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো ব্যুরোর একজন সংবাদদাতা হিসেবে কাজ করতেন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের স্বার্থে গুপ্তচরবৃত্তি করছেন বলে সন্দেহ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়।

আরও পড়ুন : বায়াস্ট তত্ত্বাবধায়ক চায় বিএনপি

গার্শকোভিচের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে রাশিয়ার একটি সামরিক শিল্প কমপ্লেক্সের কর্মকাণ্ডের বিষয়ে গোপন তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগ এনেছে মস্কোর নিরাপত্তা সংস্থা। যদিও এ অভিযোগের বিষয়ে কোনো ধরনের প্রমাণ দেয়নি ক্রেমলিন কর্তৃপক্ষ। গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে গার্শকোভিচের ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালে যোগ দেওয়ার আগে ৩১ বছর বয়সী গেরশকোভিচ মস্কোতে এএফপি-তে কাজ করতেন। তিনি এর আগে মস্কো টাইমসের সাংবাদিক ছিলেন।

আরও পড়ুন : দু-তিনটি মামলার তথ্য জানি

গার্শকোভিচ রাশিয়ান ভাষায় কথা বলেন। তার বাবা-মা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন তবে তারা মূলত সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা