ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
ফিলিপাইন

ফেরিতে আগুন, নিহত বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকান্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩০ যাত্রী।

আরও পড়ুন : ৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ

বুধবার (২৯ মার্চ) স্থানীয় সময় রাতে দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি।

দক্ষিণ মিন্দানাওয়ের উপকূলরক্ষী প্রধান কমোডোর রেজার্ড মারফে জানান, একটি এয়ারকন্ডিশন কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন : বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে, জানে না বিসিবি!

ফেরিটি ৪৩০ জন লোক বহন করতে পারে বলেও জানান তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, নিহতের মধ্যে ৩ শিশু রয়েছে। এদের মধ্যে একজনের বয়স ৬ মাস।

আরও পড়ুন : ভোলায় ৭৮ চেয়ারম্যানকে সন্মাননা প্রদান

উপকূলরক্ষী বাহিনীর প্রকাশ করা একটি ছবিতে দেখা যায়, ফেরিটির আগুন নেভাতে একদিকে পানি স্প্রে করা হচ্ছে অন্যদিকে যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তদন্তে সহায়তার পাশাপাশি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন : সন্ধ্যার পর বাল্কহেড চলাচল করবে না

প্রসঙ্গত, ফিলিপাইনে প্রায় ৮ হাজার দ্বীপ রয়েছে। সেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এখনো অনেক পুরোনো ফেরি ব্যবহার করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা