সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : ভবনে আর কোনো মরদেহ নেই

বৃহস্পতিবার (৯ মার্চ) দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, মুহিউদ্দিনকে তার সরকারের চালু করা অর্থনৈতিক পুনরুদ্ধার প্রকল্পের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচার সংক্রান্ত আইনের অধীনে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে এমএসিসি।

আরও পড়ুন : ‘আপত্তি’ তুলে নেবে ভারত

এর আগে মুহিউদ্দিন আজ সকালে এমএসিসি'তে স্বেচ্ছায় হাজির হন। এমএসিসি প্রধান আজম বাকি মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীকে আগামীকাল শুক্রবার আদালতে হাজির করা হবে।

৭৫ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ এর আগে ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে ১৭ মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার গত বছর কভিড-১৯ ত্রাণ কর্মসূচিসহ মুহিউদ্দিনের অনুমোদিত বিলিয়ন ডলার মূল্যের সরকারি প্রকল্পগুলোর পর্যালোচনা করার নির্দেশ দিয়েছিলেন। তার অভিযোগ, মুহিউদ্দিনের সরকার ওই প্রকল্পগুলোতে সঠিক পদ্ধতি অনুসরণ করেনি।

তবে মুহিউদ্দিন এর আগে এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে বর্ণনা করেছেন।

আরও পড়ুন : ৫টি মার্কিন সাবমেরিন কিনছে অস্ট্রেলিয়া

প্রসঙ্গত, দেশটির সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এবং তার দল নভেম্বরে কঠোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে হেরে যায়। তারপর থেকে তিনি দুর্নীতির তদন্তের মুখোমুখি হয়েছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা