ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

৫টি মার্কিন সাবমেরিন কিনছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে যুগান্তকারী প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা চুক্তির (এইউকেইউএস) অধীনে ২০৩০ সালে মধ্যে পাঁচটি পারমাণবিক সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন : ইউক্রেনে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা

এসব তথ্য নিশ্চিত করেছেন মার্কিন চার সরকারি কর্মকর্তা। এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন এক কর্মকর্তা জানান, এইউকেইউএস চুক্তির অধীনে আগামী বছর কমপক্ষে একটি সাবমেরিন অস্ট্রেলিয়ান বন্দরে পৌঁছাবে। বাকিগুলো ২০৩০ সালের শেষের দিকে পৌঁছে যাবে।

পারমাণবিক সাবমেরিনগুলো যুক্তরাজ্যের নকশা ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে তৈরি হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : পুতিনের ওপর কোনো আস্থা নেই

যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, বার্ষিক বন্দর পরিদর্শনের পর আমেরিকা ২০২৭ সালের মধ্যে পশ্চিম অস্ট্রেলিয়ায় কিছু সাবমেরিন মোতায়েন করবে। ২০৩০ এর প্রথম দিকে অস্ট্রেলিয়া বাকি সাবমেরিনগুলো কিনবে।

এদিকে, ব্রিটিশি গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলে, অস্ট্রেলিয়ার কাছে নিজেদের করা নকশার পারমাণবিক সাবমেরিন বিক্রি করতে সফল হয়েছে যুক্তরাজ্য।

তবে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলেও জানায় গণমাধ্যমটি।

আরও পড়ুন : অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশে নতুন আইন

এইউকেইউএসের পরবর্তী পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজে আগামী সোমবার সান ডিয়েগোয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বরে ঘোষিত প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা চুক্তিটিকে এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি ও দৃঢ় অবস্থান মোকাবিলার প্রচেষ্টা হিসেবে দেখা হয়। এ কারণে বরাবরই চুক্তিটির নিন্দা জানিয়ে আসছে বেইজিং।

কলিন্স শ্রেণির ছয়টি সাবমেরিন অস্ট্রেলিয়ার কাছে রয়েছে। সেগুলোর সার্ভিস লাইফ ২০৩৬ পর্যন্ত বর্ধিত করা হবে।

আরও পড়ুন : ওমরাহতে বয়স্কদের জন্য ইলেক্ট্রিক গাড়ি

পারমাণবিক সাবমেরিনগুলো প্রচলিত সাবমেরিনের চেয়ে বেশি সময় ধরে পানির নিচে থাকতে পারে ও পানির নিচে এগুলোর অবস্থান শনাক্ত করা কঠিন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা