আন্তর্জাতিক

ওমরাহতে বয়স্কদের জন্য ইলেক্ট্রিক গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব বয়স্ক ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ওমরাহ পালনকারীদের জন্য প্রায় ৯ হাজার ইলেক্ট্রিক গাড়ির ব্যবস্থা করেছে । ওমরাহ পালন ও পবিত্র দুই মসজিদে যাতায়াতের সময় এই ওমরাহকারীরা যাতে সমস্যার সম্মুখীন না হন, সেজন্য এই পদেক্ষপ নিয়েছে দেশটি।

আরও পড়ুন : মিয়ানমার ইতিবাচক সাড়া দেয়নি

মঙ্গলবার (৭ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মসজিদুল হারাম ও মসজিদে নববী কর্তৃপক্ষ বয়স্ক এবং শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ওমরাহপালনকারী ও দর্শনার্থীদের চলাচলের সুবিধার জন্য গাড়ির ব্যবস্থা করেছে।

কর্তৃপক্ষ বলেছে, বয়স্ক ‍ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ২৪ ঘণ্টা ইলেক্ট্রিক গাড়ি সরবরাহ করা হবে। চলাচলে সমস্যা রয়েছে এমন লোকজনের ওমরাহর প্রয়োজনীয় আচার সহজে সম্পাদন করতে সহায়তা করবে এই পদক্ষেপ।

অ্যারাবিয়ান বিজনেস বলছে, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ব্যবহারের জন্য ৯ হাজারের বেশি ইলেক্ট্রিক গাড়ি রয়েছে। তানাকল (পরিবহন) নামের একটি অ্যাপের মাধ্যমে এসব গাড়ি অগ্রিম বুক করতে পারবেন ব্যবহারকারীরা।

এছাড়াও অ্যাপটি দিয়ে টিকিটও কেনা যাবে। আর অ্যাপটি ব্যবহারের ফলে গাড়ির বিতরণ ও টিকিট বিক্রির স্থানের ভিড়ও এড়ানো যাবে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) বলেছে, পবিত্র দুই মসজিদে মানুষের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য স্মার্ট অ্যাপ ও রোবটের মতো উচ্চ-প্রযুক্তি নির্ভর সেবা চালু করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরবর্তী কার্যক্রম

গত কয়েক মাসে ওমরাহ পালনকারীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে সৌদি আরব। এরই অংশ হিসেবে পর্যটক ভিসায় সৌদিতে গিয়ে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ওমরাহ পালনের সুবিধাও চালু করেছে দেশটি। এমনকি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারতও করতে পারবেন পর্যটকরা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা