আন্তর্জাতিক

রোহিঙ্গাদের আরও সহায়তা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশসহ এশিয়ার নানা অঞ্চলে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরো ২৬ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে

স্থানীয় সময় মঙ্গলবার (৭ মার্চ) দেশটি নতুন এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসে। রোহিঙ্গা এই শরণার্থী সংকট সাম্প্রতিক ইতিহাসে সৃষ্টির সবচেয়ে বড়, দ্রুততম বৃদ্ধি পাওয়া সংকটগুলোর একটি।

রোহিঙ্গারা প্রধানত মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী এবং ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল তারা। প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসার পর থেকে রোহিঙ্গারা সেখানে বিস্তীর্ণ শরণার্থী শিবিরে বসবাস করছে। রোহিঙ্গাদের ওপর এই নিধনযজ্ঞ বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের একটি সৃষ্টি করেছে।

মিয়ানমারের পুরানো নাম ব্যবহার করে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘নতুন এই সহায়তা তহবিল বার্মা-বাংলাদেশ সীমান্তের উভয় দিকে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মানুষের জীবন রক্ষাকারী সহায়তা প্রদান চালিয়ে যেতে আমাদের মানবিক অংশীদারদের সুযোগ দেবে।’

তিনি আরও বলেন, ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা জনগণকে দেওয়া মার্কিন সহায়তার মোট পরিমাণ ২১০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

আরও পড়ুন : যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরবর্তী কার্যক্রম

এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। মঙ্গলবার সংস্থাটি এই সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা