আন্তর্জাতিক

আর্জেন্টিনায় ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনার কোরিয়েন্টেস প্রদেশে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। এতে পুড়ে ছাই হয়েছে ছয় লাখ হেক্টরেরও বেশি বনভূমি।

আরও পড়ুন : ইসরাইলি অভিযানে নিহত ৬

মঙ্গলবার (৭ মার্চ) অঞ্চলটির বিশাল বনভূমির আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় ন্যাশনাল সাউদার্ন ব্রিগেডের বিশেষ সদস্যরা। খবর রয়টার্সের।

ব্রিগেডের সদস্যরা জানান, ৩ দিন আগে আচমকাই বনভূমির একাংশ জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। তারপরই দাও দাও করে জ্বলতে থাকে লেলিহান শিখা। দাবানলে ভস্মীভূত হয়ে গেছে বেশিরভাগ জায়গার গাছপালা।

দক্ষিণ আমেরিকার দেশটিতে এমনিতেই গ্রীষ্মকাল চলছে। এ ঘটনার পরপরই এক প্রবীণ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছেন।

আরও পড়ুন : রোহিঙ্গাদের আরও সহায়তা দিবে যুক্তরাষ্ট্র

এ ছাড়া লোকালয়ে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। তবে বিমান ও হেলিকপ্টার থেকে পানি ছিটিয়েও পুরোপুরি নেভানো যায়নি আগুন। তীব্র বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে দমকল বাহিনী। এ অবস্থায় অঞ্চলটির আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা