ক্রিস হিপকিন্স
আন্তর্জাতিক

শপথ নিলেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির সদ্য সাবেক নেতা জেসিন্ডা অরডার্নের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ক্রিস হিপকিন্স।

আরও পড়ুন: ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানী ওয়েলিংটনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৪৪ বছর বয়সী এ নেতা।

পাশাপাশি ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কারমেল সেপুলোনি। প্যাসিফিক আইল্যান্ড থেকে এই প্রথম কেউ নিউজিল্যান্ড প্রশাসনে এত বড় পদ পেলেন।

ক্রিস হিপকিন্স বলেন, জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে চলেছি। কথা দিচ্ছি, সমস্ত দায়িত্ব সম্পূর্ণ গুরুত্বদিয়ে পালন করার চেষ্টা করব।

আরও পড়ুন: ম্যাক্রোঁর দ্বারস্থ জেলেনস্কি!

তিনি আরও বলেন, প্যানডেমিক-পরবর্তী অর্থনীতিকে চাঙ্গা করাই তার প্রথম এবং প্রধান কাজ। এদিনই প্রথম মন্ত্রিসভার বৈঠকেও বসার কথা তার।

এরআগে গত সপ্তাহে আচমকাই পদত্যাগ করার কথা জানিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা।

তিনি বলেছিলেন, নিউজিল্যান্ডের বহু দুঃসময়ের সাক্ষী তিনি। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাসী হামলা এবং করোনা অতিমারী সামলাতে হয়েছে তাকে। এবার কাজ থেকে অব্যাহতি দিয়ে নিজের কাজ এবং পরিবারের সঙ্গে থাকতে চান তিনি। পার্লামেন্টে একথা জানিয়ে গভর্নমেন্ট হাউসে রাজা চার্লসের প্রতিনিধির হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন জেসিন্ডা। তার পদত্যাগের কথা শুনে পার্লামেন্টের সাংসদেরা কার্যত হতবাক হয়ে পড়েছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা