আন্তর্জাতিক

ক্ষুব্ধ প্রেসিডেন্ট এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনে তুরস্ক দূতাবাসের সামনে উগ্রবাদীদের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ হন তার্কিস প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ ঘটনার জেরে সুইডেনের ন্যাটো সদস্য পদের অনুমোদন না দেওয়ার হুমকি দেন তিনি।

আরও পড়ুন : ডিসি সম্মেলন উদ্বোধন আয়বর্ধক প্রকল্প করতে চাই

সোমবার (২৩ জানুয়ারি) মন্ত্রীসভার বৈঠকে এ বিষয়ে বলেন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘ন্যাটোর জন্য সুইডেন যেন আমাদের সমর্থন প্রত্যাশা না করে। এটি পরিষ্কার যে, যারা আমাদের দেশের দূতাবাসের সামনে এ ধরনের হীন কাজ করতে পারে, তারা আমাদের কাছ থেকে কোনো সহায়তা পাবে না।’

এরদোয়ান আরও বলেন, ‘আপনারা সন্ত্রাসীদের আমাদের দূতাবাসের সামনে যা খুশি তা করতে দেবেন। এরপর ন্যাটোতে আমাদের সমর্থন প্রত্যাশা করবেন, তা হবে না। যদি সুইডেন তুরস্ক এবং মুসলিমদের প্রতি কোনো সম্মান না জানায়, তাহলে ন্যাটো বিষয়ক কোনো ইস্যুতে আমাদের সহায়তা পাবে না।’

প্রসঙ্গত, তার্কিস মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা সুইডেনের কাছে অনুরোধ জানিয়েছিলেন,দূতাবাসের সামনে যেন কোনো ধরনের বিক্ষোভ আয়োজন করতে না দেওয়া হয়। কিন্তু সুইডেন সেই অনুরোধ রাখেনি। কোরআন পোড়ানোর দুই সপ্তাহ আগেও তুরস্কের দূতাবাসের সামনে এরদোয়ানের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।

তবে এ ঘটনায় নিন্দা জানিয়েছে সুইডেন সরকার।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলসস্ট্রোম ন্যাক্কারজনক এ ঘটনার পর জানান, ‘সুইডেনের রয়েছে সুদূরপ্রসারী বাকস্বাধীনতা। কিন্তু এটি বোঝায় না সুইডেনের সরকার এবং আমি এ ঘটনাকে সমর্থন করি।’

আরও পড়ুন : ফের যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ৯

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর ন্যাটোতে যোগ দিতে আবেদন করে ফিনল্যান্ড এবং সুইডেন। তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় এই জোটে দেশগুলোর যোগ দিতে অবশ্যই তুরস্কের অনুমোদন লাগবে।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা