ফাইল ছবি
আন্তর্জাতিক

পুতিনকে এরদোয়ানের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ‘পূর্ণ সমর্থন’ ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ওয়াগনার গ্রুপের বিদ্রোহ ঘোষণা করার পর পুতিনের প্রতি এ সমর্থন দেন এরদোয়ান।

আরও পড়ুন: হুমকির ‍মুখে রাশিয়ার ভবিষ্যৎ

শনিবার (২৪ জুন) দুই প্রেসিডেন্টের ফোনালাপকালে এ কথা জানান তুর্কি প্রেসিডেন্ট।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে সংবাদমাধ্যম ডেইলি এবং রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: পুতিনের পতন শুরু হয়েছে

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, টেলিফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশে সশস্ত্র বিদ্রোহের ফলে সৃষ্ট পরিস্থিতি এরদোয়ানের সামনে তুলে ধরেন। এ সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোগান পুতিনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন। এরদোয়ান বলেন, পুতিন বিদ্রোহ নিয়ন্ত্রণে আনার জন্য যেসব পদক্ষেপ নিচ্ছেন তার প্রতিও আঙ্কারার সমর্থন রয়েছে।

অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, পরিস্থিতির ‘শান্তিপূর্ণ সমাধানে’ যে কোনো ধরনের সাহায্য করতে তুরস্ক প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে ওয়াগনারের বিদ্রোহ

তবে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহের অবসান হয়েছে বলে জানা গেছে। ওয়াগনারপ্রধান তার বাহিনীর সদস্যদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে নিজে বেলারুশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা