ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হাজিরা মিনায় যাবেন আজ 

আন্তর্জাতিক ডেস্ক : তিন বছর পর এবার বড় পরিসরে হজ অনুষ্ঠিত হচ্ছে। গত কাল রোববার (২৫ জুন) বিকেলে পবিত্র কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আরও পড়ুন : ঈদ উপলক্ষ্যে ডিএমপির ২৪ নির্দেশনা

সোমবার (২৬ জুন) কাবা থেকে মুসল্লিদের মিনায় নেওয়া হবে।

সৌদি কর্তৃপক্ষ এবং বিভিন্ন দেশের হজ মিশনগুলো হজের কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। হাজীদের মিনায় নেওয়ার জন্য সেখানে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে হজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন : নির্বাচনে যাই হোক, সম্পর্ক অটুট থাকবে

বিভিন্ন দেশের মুসল্লিদের আগমনে গমগম করছে মক্কার রাস্তাঘাট। মক্কার ওলিগলি সাদা তাবুতে ছেড়ে গেছে। এবার সৌদি আরব হজের জন্য বয়সসীমার বিষয়ে শিথিলতা আরোপ করেছে।

রোববার বিকেলে তাওয়া আল কুদুমের জন্য হাজীরা মক্কায় জড়ো হন। মূলত এর মধ্য দিয়েই হজের আনুষ্ঠানিকতা শুরু। আজ হাজীদের কাবা থেকে মিনায় নেওয়া হবে।

আরও পড়ুন : আগামী নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে

মিনা প্রান্তর তাঁবুর শহর নামে পরিচিত। এতে অংশ গ্রহণের মাধ্যমেই হজের অনুষ্ঠানিকতা শুরু হয়। হজের ৫ দিনের প্রথম দিন মিনায় অবস্থান করা। এখানে অংশ গ্রহণ করা ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকা সুন্নত।

মিনায় অবস্থানের পর হাজীরা পর্যায়ক্রমে আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাতযাপন এবং জামারাতে কঙ্কর নিক্ষেপ, কোরবানিসহ নানা আনুষ্ঠানিকতা পালন করবেন। জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে ১২ জিলহজ।

আরও পড়ুন : ঈদ উপলক্ষ্যে ডিএমপির ২৪ নির্দেশনা

সারা পৃথিবীর নানা ভাষার মুসলিমের মুখে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’ ধ্বনিতে মুখরিত হবে মিনা প্রান্তর।

মিনায় যাওয়ার আগে হাজীরা হজের নিয়তে ফরজ ইহরাম পরিধান করেন। মক্কায় অবস্থান করা বিদেশিরা নিজ নিজ হোটেল কিংবা মসজিদে হারাম বা নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম পরিধান করেন। হজ পালনকারীদের জন্য ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছা সুন্নত এবং মিনায় ৫ ওয়াক্ত নামাজ আদায় ও রাতযাপন সুন্নত।

আরও পড়ুন : হ্যাকিংয়ের কবলে কৃষি ব্যাংক

মিনায় অবস্থানকালে পুরোটা সময় হাজিরা তালবিয়া, জিকির ও কোরআন তিলাওয়াতে মশগুল থাকেন। এখানে অবস্থানের পর প্রতিটি মুহূর্ত মূল্যবান। অল্প সময়ের জন্যেও জিকির-আজকার থেকে বিরত থাকা উচিত নয়। জিকির ও ইবাদতে মগ্ন থাকা মিনার অত্যন্ত জরুরি আমল। তাই অনর্থক গল্প-গুজব থেকে বিরত থাকা আবশ্যক।

প্রসঙ্গত, করোনার বিধি-নিষেধের কারণে গত ৩ বছর বড় পরিসরে হজ আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে এবার লাখ লাখ মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ মক্কা-মদিনা শহর।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা