আন্তর্জাতিক

বিশ্বজুড়ে আরও ১৩৯৪ প্রাণহানি

সান নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২ লাখ ১১ হাজার ১২৩ জন। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৯৪ জনের।

আরও পড়ুন: দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ২৮ লাখ ১৪ হাজার ৪৮৩ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৪২ হাজার ৬৫ জনে।

শনিবার (২০ জানুয়ারি) সকালে করোনাবিষয়ক আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্কাউটস কর্মসূচি স্থগিত

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে জাপানে। একই সময়ে এ ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনাও ঘটেছে জাপানে। দৈনিক মৃত্যুতে এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, তাইওয়ান, মেক্সিকোর মতো দেশগুলো।

এদিকে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ৪০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৩৮ লাখ ২৩ হাজার ৩৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ১৬৭ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ২৮ হাজার ৫০০ জনে।

আরও পড়ুন: দেশে রোগ-বালাই কমে আসছে

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনায় মারা গেছেন ৪২৫ জন। এ সময়ে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৮২ হাজার ৬১৪ জনের।

এদিকে ব্রাজিলে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৬৯ জন। এ সময়ে দেশটিতে করোনায় ৯৭ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শান্তি পুরস্কার পেলেন বাংলাদেশী বংশদ্ভূত

এছাড়াও গত ২৪ ঘণ্টায় স্পেনে ১৫৪ জন, অস্ট্রেলিয়ায় ১১৪ জন, তাইওয়ানে ৬১ জন, মেক্সিকোতে ৪৬ জন, রাশিয়ায় ৪১ জন করোনায় মারা গেছেন। এ সময়ে বাংলাদেশে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া না গেলেও ৮ জন আক্রান্ত হন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা