ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

শৈত্যপ্রবাহে ৭০ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: শৈত্যপ্রবাহ এবং ব্যাপক ঠান্ডা আবহাওয়ায় আফগানিস্তানে ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ঠান্ডা আবহাওয়ার কারণে ৭০ হাজার গবাদি পশুও প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারে বিমান হামলায় নিহত ৭

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। শৈত্যপ্রবাহ এবং ব্যাপক ঠান্ডা আবহাওয়ার কারণে গত সপ্তাহে আফগানিস্তানজুড়ে ৭০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৭০ হাজার গবাদি পশু মারা গেছে।

দুই সপ্তাহ ধরে আফগানিস্তানের অনেক প্রদেশে তীব্র ঠান্ডা আবহাওয়া দেখা যাচ্ছে। এ ছাড়া আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর অঞ্চলে গত সপ্তাহে সর্বনিম্ন মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আরও পড়ুন: রাশিয়া হারলে পরমাণু যুদ্ধ শুরু

আফগানিস্তানের আবহাওয়া অফিসের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চলতি বছরের শীতকাল এখন পর্যন্ত সবচেয়ে বেশি শীতল। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি এবং ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে ভারি তুষারপাতের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।

সান নিউজ/এনকে/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা