পরিবেশ

মাদারীপুরে তীব্র শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে দৃষ্টিসীমা নেমে এসেছে মাত্র ৪০০ মিটারে এবং বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ।

তাপমাত্রা কমে যাওয়ায় জেলার নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শীতজনিত নানা সমস্যায় ভুগছেন তারা। বিশেষ করে শিশুদের মধ্যে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এতে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে।

শৈত্যপ্রবাহের কারণে শহরের সড়কে যানবাহন চলাচল কমে গেছে। একই সঙ্গে গ্রামীণ এলাকায় কৃষকসহ দিনমজুর ও মেহনতি মানুষের কর্মসংস্থান কমে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

রিক্সা চালক সমির শেখ বলেন, “তীব্র শীতের কারণে রিক্সা চালাতে কষ্ট হয়। আবার যাত্রীও কম। একারনে আয়-রোজগার নেই। আমরা সমস্যায় আছি।”

কৃষক শহীদ বেপারী বলেন, “ধান রোপনের জন্য শ্রমিক দরকার। শীতের কারণে পাচ্ছি না।”

মাদারীপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রহিম সান্টু জানান, “বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই-তিন দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা