ছবি: সান নিউজ
পরিবেশ

বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশায় বীজতলার চারা হলুদ হয়ে মারা যাচ্ছে

গাইবান্ধা প্রতিনিধি

টানা দুই সপ্তাহ ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বৈরী আবহাওয়া, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় কৃষকদের বোরো বীজতলার চারা বা অঙ্কুর হলুদ হয়ে মারা যাচ্ছে।

ঘন কুয়াশা ও শীতের কবল থেকে বীজতলার চারা রক্ষার জন্য সুন্দরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা কৃষকদের পলিথিন ব্যবহার, কীটনাশক প্রয়োগসহ বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন।

এরই মধ্যে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে, যার কারণে বীজতলার অবস্থার অবনতি ঘটছে।

উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় দেখা যায়, প্রায় সব এলাকার বীজতলার একই অবস্থা। তবে যেসব এলাকায় ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বীজতলায় ধান বপন করা হয়েছে, সেসব বীজতলার চারা কিছুটা ভালো রয়েছে। আবহাওয়ার উন্নতি না হলে চলতি বোরো মৌসুমে মারাত্মক চারা সংকট দেখা দিতে পারে।

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, সকল কর্মকর্তা ও ইউনিয়ন পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের দোরগোড়ায় গিয়ে বীজতলার চারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল মৌজায় দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ঘন কুয়াশা থেকে বীজতলার চারা রক্ষার জন্য রাত থেকে পরদিন কুয়াশা চলাকালীন পর্যন্ত পাতলা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। কুয়াশা বন্ধ হলে পলিথিন সরিয়ে দিতে হবে। কুয়াশা কেটে না যাওয়া পর্যন্ত প্রতিদিন একইভাবে এই কার্যক্রম চালিয়ে যেতে হবে। পাশাপাশি শীত সহনশীল কীটনাশক প্রয়োগসহ বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের।

কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামের কৃষক আব্দুল খালেক মিয়া, আব্দুল মতিন মিয়া, শ্রীপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের কৃষক শফিউল ইসলাম এবং চণ্ডিপুর ইউনিয়নের সীচা গ্রামের কৃষক মকবুল হোসেন ও আব্দুল আউয়াল মিয়াসহ অনেকে বলেন, কৃষি বিভাগের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী বীজতলার চারা রক্ষার জন্য নিয়মিত পরিচর্যা করা হচ্ছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা