সংগৃহীত ছবি
সারাদেশ

কুয়াশায় আচ্ছন্ন কুড়িগ্রাম

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে এবং এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

আরও পড়ুন: কর্মবিরতি শেষে, ঘুরছে ট্রেনের চাকা

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানায়, বুধবার (২৯ জানুয়ারি) জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। চলমান পরিস্থিতি রয়েছে, সূর্যের আলো পাওয়া যাবে। আপাতত শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

প্রচণ্ড শীত উপেক্ষা করে শ্রমজীবী মানুষ বাইরে বেরিয়ে পড়েছেন। এসময় কথা হয় রিকশাচালক মতিন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ভোরবেলায় বেরিয়েছি। তখন প্রচণ্ড ঠান্ডা ও শীত। ভোরবেলা ঢাকার গাড়ি আসে, তাই সকাল সকাল বের হলে কিছু যাত্রী পাওয়া যায়। আর এমনিতে বাইরে মানুষ কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষের সংখ্যা বাড়তে থাকলেও জরুরি প্রয়োজন ব্যতীত তেমন কেউ বের হচ্ছে না।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন বলেন, চলতি বছর জেলার ৯টি উপজেলাতে এখন পর্যন্ত ৩৫ হাজার ৭২২ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। যেটি প্রতি উপজেলাতে বিতরণ চলমান রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা