সংগৃহীত ছবি
সারাদেশ

কর্মবিরতি শেষে, ঘুরছে ট্রেনের চাকা

জেলা প্রতিনিধি: রেলের রানিং স্টাফরা মাইলেজ সমস্যাসহ বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন। কর্তৃপক্ষ তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় ৩০ ঘণ্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: ট্রাক-ভ্যানের সংঘর্ষে নিহত ২

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা ১০ মিনিটে রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এর মাধ্যমে ৩০ ঘণ্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অবসান ঘটেছে যাত্রীদের সীমাহীন দুর্ভোগের।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) কয়েক দফায় তাদের সঙ্গে বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সমস্যা সমাধানের আশ্বাস দিলে মধ্যরাতে কর্মবিরতি থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি যাত্রীরা। সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রী রমজান আলী বলেন, মঙ্গলবার অনেকেই গন্তব্যে যেতে পারেননি। স্টেশনে এসে শুনেছি কেউ কেউ এখানেই রাত কাটিয়েছেন। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় সকাল থেকে স্টেশনে যাত্রীদের সমাগম লক্ষ্য করা গেছে।

রাজশাহী স্টেশন মাস্টার শহিদুল আলম জানান, সকাল থেকে সব ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন দুটি বিশ মিনিট বিলম্বে ছেড়ে গেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা