ছবি: সান নিউজ
পরিবেশ

তীব্র শীতে বিপর্যস্ত সাগর উপকূলীয় জেলা ঝালকাঠি

এস. এম. রেজাউল করিম, ঝালকাঠি

তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সাগর উপকূলীয় জেলা ঝালকাঠি। হাড়কাঁপানো তীব্র শীতে কাঁপছে মানুষ। শীতের সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

প্রচণ্ড কুয়াশার কারণে কচুয়া-বেতাগীর বিষখালী নদীতে বন্ধ ছিল ফেরি ও খেয়া নৌকা। ফেরি ও খেয়াঘাট বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা।

দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। বেকার হয়ে পড়েছে দিনমজুররা। অসহায় হয়ে পড়ছে নিম্নআয়ের মানুষ। বেড়ে যাচ্ছে শীতকালীন রোগব্যাধি। শীতের প্রকোপে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান ও সড়কপথে যানবাহন চলাচল।

অনেকে রাস্তার পাশে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। প্রচণ্ড শীতে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। সরকারি বা বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা