আন্তর্জাতিক

৭২ যাত্রী সহ নেপালে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার দেশ নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনা কবলিত বিমানটিতে ৭২ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে ৬৮ যাত্রী এবং চারজন ক্রু।

আরও পড়ুন: কাতারে সড়ক দুর্ঘটনা, ৪ বাংলাদেশি নিহত

রোববার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। দুর্ঘটনাকবলিত প্লেনটি ইয়েতি এয়ারলাইন্সের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, পুরোনো বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ফ্লাইটটি বিধ্বস্ত হয় এবং এতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্যসহ ৭২ জন আরোহী ছিলেন।

এদিকে প্লেন বিধ্বস্তের ঘটনায় বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওগুলোতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। ইয়েতি এয়ারলাইন্সের ওই মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘উদ্ধার কাজ চলছে, আমরা এখনও জানি না কেউ বেঁচে আছে কিনা...।’

আরও পড়ুন : পূর্ব এশিয়া হতে পারে আগামীর ইউক্রেন

এদিকে নেপালের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হিমালয়ের ছোট এই দেশটির পশ্চিমে প্লেন বিধ্বস্ত হওয়ার স্থান থেকে কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা