আন্তর্জাতিক

রোহিঙ্গা সংকট, জাতিসংঘে প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সহিংসতা বন্ধে এবং সব গণতান্ত্রিক নেতার মুক্তির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়েছে।

আরও পড়ুন: ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ

গত ৭৪ বছরের ইতিহাসে এই প্রথম নিরাপত্তা পরিষদে মিয়ানমারের প্রস্তাব পাস হলো। এতে রোহিঙ্গা সংকট ও এর টেকসই সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে যুক্তরাজ্য। তিন মাস ধরে আলোচনা শেষে নিরাপত্তা পরিষদে ১২ ভোটে প্রস্তাবটি পাশ হয়। কোনো সদস্যই প্রস্তাবে ভেটো কিংবা এর বিরুদ্ধে ভোট দেয়নি। তবে চীন, রাশিয়া ও ভারত ভোট প্রদান থেকে বিরত ছিল।

প্রস্তাবে মিয়ানমারের চলমান রাজনৈতিক অস্থিরতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের ক্রমাবনতি ও রাজনৈতিক নেতাদের নির্বিচারে আটকের কথা উল্লেখ করে সহিংসতা বন্ধ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপের আহ্বান জানানো হয়েছে।

গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি নেতৃত্বাধীন মিয়ানমারের নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় দেশটি সামরিক বাহিনী। অভ্যুত্থানের পরপরই সু চিসহ তার দলের জ্যেষ্ঠ অনেক নেতা, সরকারি উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তাকে গ্রেফতার করে জান্তা সরকার।

আরও পড়ুন: আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ

এরপর থেকেই দেশটিতে সামরিক শাসনবিরোধী আন্দোলন করে আসছেন দেশটির গণতন্ত্রকামী হাজার হাজার বেসামরিক নাগরিক। জান্তা সরকার ভিন্নমতাবলম্বীদের দমন ও গণতন্ত্রকামীদের বিক্ষোভ গুঁড়িয়ে দিতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও বলপ্রয়োগ করছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে।

রুশ-ইউক্রেন যুদ্ধসহ নানামুখী বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষিতে এই প্রস্তাব মিয়ানমারের চলমান সংকট নিরসনে জাতিসংঘের সর্বোচ্চ সংস্থার দৃঢ়তারই প্রদর্শন।

ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব রোহিঙ্গা সংকট ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ পুনরায় আকৃষ্ট করবে।

প্রসঙ্গত বাংলাদেশে ২০১৭ সালে রোহিঙ্গাদের ঢল নামার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে বলেন, এদেশের অস্থায়ী আশ্রয় থেকে এসব রোহিঙ্গাকে অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে।

এদিকে দ্রুত পদক্ষেপ হিসেবে প্রস্তাবে আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে জাতিসংঘের সম্ভাব্য সমর্থন বিষয়ে নিরাপত্তা পরিষদে ২০২৩ সালের ১৫ মার্চের মধ্যে একটি রিপোর্ট দিতে জাতিসংঘ মহাসচিব ও মিয়ানমারে তার বিশেষ দূতকে অনুরোধ জানানো হয়েছে।

এই প্রস্তাবে মিয়ানমারে রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো চিহ্নিত করে তাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবসানের অনুকূল পরিবেশ সৃষ্টিরও আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন: ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা বলছেন, এর আগে ১৯৪৮ সালে মিয়ানমার বিষয়ে একটি খসড়া প্রস্তাব গৃহীত হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। এর পর সাত দশক পেরোলেও কোনো প্রস্তাব গৃহীত হয়নি।

সান নিউজ/এসআই/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা