সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ( ২১ ডিসেম্বর) ওয়াশিংটন সফরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। খবর সিএনএনের।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জেলেনস্কি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর এটি তার প্রথম বিদেশ সফর। তবে এ সফর বা পরিকল্পনার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আরও পড়ুন: টুইটারের পদ ছাড়লেন ইলন মাস্ক

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমকে জানান, প্রেসিডেন্ট জেলেনস্কি কংগ্রেসে ভাষণও দিতে পারেন।

মঙ্গলবার এক চিঠিতে ডেমোক্রেটিক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেসের সদস্যদের বুধবার রাতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তবে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি ওই চিঠিতে শুধু লেখেন, গণতন্ত্রের ওপর বিশেষ গুরুত্ব প্রদানের লক্ষ্যে অনুগ্রহ করে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভূমিকম্পে নিহত ২

জেলেনস্কি নিয়মিত রাজধানী কিয়েভে বিদেশি নেতাদের সঙ্গে বৈঠক সঞ্চালনা করেন। ইউক্রেনের আশেপাশের বিভিন্ন স্থানে সেনাদের কর্মকাণ্ড পরিদর্শনও করেন। মঙ্গলবারও তিনি বাখমুতে অঘোষিত সফর করেন।

কিয়েভের অফিস থেকে তিনি অকপটে টেলিফোন ও ভিডিও কলের মাধ্যমে বিশ্ব নেতাদের সঙ্গে কথাও বলেন।

আরও পড়ুন: আফগান নারীদের বিশ্ববিদ্যালয় বন্ধ

জানা গেছে, কিয়েভের জন্য সামরিক সহায়তার নতুন প্যাকেজ ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এমন সময়েই নিরাপত্তাঝুঁকি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা