সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভূমিকম্পে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরে উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টা ১১ মিনিটে এ ভূ-কম্পন আঘাত হানে। এরপর আরও বেশ কয়েকবার আফটার শক হয় ওই এলাকায়। ভূ-কম্পনের কেন্দ্র ছিল হামবোল্ট কাউন্টির সান ফ্রান্সিসকো থেকে ২১৫ মাইল (৩৫০ কিমি) উত্তরে। এটি একটি গ্রামীণ এলাকা যা রেডউড বন, স্থানীয় সামুদ্রিক খাবার ও কাঠের জন্য পরিচিত। বেশ কয়েকটি শিল্প ও দুগ্ধ খামারও রয়েছে সেখানে।

আরও পড়ুন: বিনামূল্যে সার পাবে ২৭ লাখ কৃষক

ভূমিকম্পের ফলে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। পানির লাইন ও বিদ্যুৎসংযোগেও বিঘ্ন ঘটেছে। প্রায় ৭৯ হাজারের মতো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, তুলনামূলকভাবে অগভীর ভূ-মকম্পনটি হামবোল্ট কাউন্টির ইউরেকা বন্দর থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।

আরও পড়ুন: ভাসমান রোহিঙ্গাদের বাঁচানোর আকুতি

হামবোল্ট কাউন্টি শেরিফ অফিসের তথ্য বলছে, কমপক্ষে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ২ জনের মৃত্যু হয়েছে।

বৈদ্যুতিক গ্রিড ট্র্যাকিং ওয়েবসাইট, পাওয়ার আউটেজ ডট ইউএস জানায়, ভূমিকম্পের ফলে পুরো হামবোল্ট কাউন্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় ৭৯ হাজার গ্রাহকের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয় ভূমিকম্পের ফলে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা