আন্তর্জাতিক

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিভাগীয় সদর দপ্তর খুজদারে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ‌্যে কয়েকজন গুরুতর। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঈমানের সাথে কাজ করো

দেশটির পুলিশ জানিয়েছে, প্রথমবার বিস্ফোরিত হওয়া বোমাটি খুজদার জেলার উমর ফারুক চকের ব্যস্ত শপিং এলাকায় পার্ক করা একটি মোটরসাইকেলে রাখা ছিল। ওই বোমা বিস্ফোরণে ৭ জন আহত হয়।পরে বোমায় আহতদের উদ্ধারের জন্য পুলিশ সদস্য এবং লোকজন বিস্ফোরণস্থলে এগিয়ে যাওয়ার সাথে সাথে মোটরসাইকেলে রাখা আরেকটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় ১৩ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জান সাসোলি বলেন, দুটি বোমাই অল্প ব্যবধানে রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে বিস্ফোরিত হয়।

আরও পড়ুন: বিএনপির রূপরেখা হাস্যকর

তিনি বলেন, প্রথম বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের প্রভাবে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আমরা ২০ জন আহত পেয়েছি। খুজদার জেলা প্রশাসক, ডিআইজি ও এসএসপি ঘটনাস্থল পরিদর্শন করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা