অ্যাডিডাসের নকল ভারতে
আন্তর্জাতিক

অ্যাডিডাসের নকল ভারতে

আন্তর্জাতিক ডেস্ক : আমরা সবাই জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য কিনতে পছন্দ করি। কিন্তু অনেকেই কম দাম দেখে তারাহুরা করে নকল ব্র্যান্ডের জামাকাপড় বা জুতা কিনে ফেলেন। প্রথম দেখায় এসব পণ্যের আসল-নকল পার্থক্য করা বেশ কঠিন। আর তারই সুযোগ নেয় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাসের ক্ষেত্রেও তা-ই হয়েছে। ভারতের বাজারে এর নকল বেরিয়েছে, নাম ‘অজিতদাস’। এটির লোগো তৈরি হয়েছে পুরোপুরি অ্যাডিডাসের অনুকরণে।

আরও পড়ুন:জনগণই আওয়ামী লীগের শক্তি

মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি টুইটারে একটি ছবি আপলোড করেছেন। এতে একটি সাদা জুতা দেখা যাচ্ছে, যা একনজর দেখলে একদমই একটি অ্যাডিডাসের বলে মনে হবে। রয়েছে চেনা সেই লোগো এবং তিন-স্ট্রাইপ ট্রেডমার্ক।

তবে একটু খেয়াল করে দেখলেই বোঝা যায়, লোগোর সঙ্গে থাকা প্রতিষ্ঠানের নামটি ‘অজিতদাস’। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল হাসি-তামাশা চলছে। এ নিয়ে ব্যঙ্গ করেছেন আনন্দ মাহিন্দ্রাও।

আরও পড়ুন:প্রেসক্লাব থেকে সাংবাদিক বহিষ্কার

তিনি মজা করে লিখেছেন, এই নামটি সম্পূর্ণ যৌক্তিক। এর সহজ মানে হলো, আদির এক ভাই রয়েছে, যার নাম অজিত।

পোস্টটি দেখার পর বহু ইন্টারনেট ব্যবহারকারী এ নিয়ে ট্রল করতে শুরু করেন। একজন লিখেছেন, আদি মানে প্রথম, অজিত মানে অজেয়। সুতরাং অ্যাডিডাস ও অজিতদাস ‘কাজিন’ হতে পারে।

সূত্র: এনডিটিভি

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা