ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

শপিংমলে বন্দুক হামলা, নিহত ৪

সান নিউজ ডেস্ক: রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর ক্রিমস্কের একটি শপিংমলে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: রিজার্ভের কোনো সমস্যা নেই

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস এ তথ্য জানায়। তাসের প্রতিবেদন অনুযায়ী, বন্দুক হামলায় নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছেন। হামলায় প্রাণহানির ঘটনা তদন্তের জন্য স্থানীয় প্রসিকিউটরদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শপিংমলের সামনের রাস্তায় হাঁটার সময় এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালাচ্ছেন। শেষ দিকে মাটিতে শুয়ে থাকা এক ব্যক্তিকে একেবারে কাছ থেকে গুলি করে নিহত করেন হামলাকারী।

তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে দাবি করেছে ইউরোপীয় গণমাধ্যমগুলো। ক্রিমিয়া উপদ্বীপের কাছাকাছি রাশিয়ার দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলের একটি ছোট শহর ক্রিমস্ক। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়ার পর ক্রিমস্ককে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাশিয়া।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গু আক্রান্ত ৫১৯

এর আগে ১৫ অক্টোবর ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোড অঞ্চলে একটি রুশ সামরিক প্রশিক্ষণ গ্রাউন্ডে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১১ জন নিহত ও ১৫ জন আহত হন।

তাছাড়া, ২৬ সেপ্টেম্বর রাশিয়ার ইজহেভস্ক শহরের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ছয়জন নিহত ও ২০ জন আহত হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা