ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছে ইরান
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালাতে ইরানের সামরিক বাহিনী ক্রিমিয়া থেকে রাশিয়ার বাহিনীকে সহায়তা করছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

আরও পড়ুন: যুদ্ধের জন্য আমরা প্রস্তুত

বৃহস্পতিবার এ অভিযোগ করেন জন কিরবি। খবর আলজাজিরা, আল অ্যারাবিয়া নিউজের।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা মূল্যায়ন করে দেখেছি রুশ অধিকৃত ক্রিমিয়ায় ইরানি সামরিক কর্মীরা রয়েছেন এবং ইউক্রেনে সামরিক অভিযানে রুশ বাহিনীকে সহায়তা করছেন।

আরও পড়ুন: মানুষের কষ্ট হচ্ছে

কিরবি জানিয়েছেন, ক্রিমিয়ার অবস্থান করা ইরানিরা আদতে প্রশিক্ষক এবং প্রযুক্তি সহায়তা কর্মী। তাদের সহায়তায় রুশ বাহিনী ইউক্রেনীয় অবকাঠামাতো ড্রোন হামলা চালিয়ে প্রভূত ক্ষতিসাধন করছে।

হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, তেহরান এখন ইউক্রেন-রাশিয়া সংঘাতে সরাসরি জড়িত হয়ে পড়েছে। তারা স্থলভাগে রুশ বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে, পাশাপাশি অস্ত্রও সরবরাহ করে বেসামরিক নাগরিক ও অবকাঠামো ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

আরও পড়ুন: বেড়েছে মোটা চালের দাম

‘ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ইরানের এ অস্ত্রশস্ত্রের ব্যবস্থাকে উন্মোচন, প্রতিরোধ এবং মোকাবিলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব উপায় অবলম্বন করতে চলেছে’ – যোগ করেন কিরবি।

কিরবি আরও বলেন, আমরা রাশিয়া ও ইরান উভয়েরই ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো আরও জোরালোভাবে প্রয়োগ করতে যাচ্ছি।

আরও পড়ুন: সুদানে সংঘর্ষে নিহত ১৫০

এদিকে তেহরান মস্কোকে ড্রোন সরবরাহ বা তা উৎক্ষেপণে সহায়তা করার কথা অস্বীকার করেছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনজুড়ে মারাত্মক ড্রোন হামলা চালালেও ইরানের অস্ত্র ব্যবহার করছে, এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা