ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গভীর রাজনৈতিক সংকটে ব্রিটেন

সান নিউজ ডেস্ক: ব্রিটেনে গভীর রাজনৈতিক সংকটের মধ্যে বৃহস্পতিবার (২০ অক্টোবর) আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন লিজ ট্রাস। এএফপি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ

ট্রাস মাত্র ৪৫ দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তিনি গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে লিজ ট্রাস ব্র্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রীর তকমা পেলেন। এর প্রায় দুইশ বছর আগে ১৮২৭ সালে টোরি পার্টির জর্জ ক্যানিংয়ের ১১৯ দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড রয়েছে।

লিজ ট্রাস সংবাদ মাধ্যমকে জানান, তার অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়নি, যার ফলে বাজারের পতন ঘটে এবং এটি তার কনজারভেটিভ পার্টিকেও বিভক্ত করে। ফলে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন।

তবে লিজ ট্রাস বলেন, উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব অটুট থাকবে

লিজ ট্রাস প্রধানমন্ত্রী পদে প্রচারের সময় অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা-ই তার গলার ফাঁস হয়ে ওঠে। ট্রাস সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়। অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং যিনি ট্রাসের প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। তিনিও পদত্যাগ করেছেন ।

কোয়ার্টেং-এর সিদ্ধান্ত এবং ক্রমাগত সমালোচনার ফলে অর্থনীতি লাইনচ্যুত হওয়ায় নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট পূর্ববর্তী অর্থমন্ত্রী কোয়ার্টেং-এর প্রায় সব সিদ্ধান্তই বাতিল করে দেন। এর পরেও ট্রাস সরকারের ওপর চাপ কমেনি। এমনকি তার নিজ দলের সংসদ সদস্যরাও তার বিরুদ্ধে সরব হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা