আন্তর্জাতিক

বন্দুক হামলায় মেয়রসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর একটি শহরের সিটি হলে হামলা চালিয়ে দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরের মেয়রসহ ১৮ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। নিহত ওই মেয়রের নাম কনরাডো মেন্ডোজা আলমেদা। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন: বাড়িছাড়া চার জঙ্গি গ্রেফতার

ওই প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীরা স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে সান মিগুয়েল টোটোলাপান শহরের সিটি হলে হামলা চালায়। এরপরই সেখানে ওই মেয়র ছাড়াও আরও ১৭ জনকে গুলি করে হত্যা করে তারা।

অনলাইনে পোস্ট করা বেশ কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, বন্দুকধারীদের হামলার কারণে ভবনটি বুলেটের ছিদ্রে পরিপূর্ণ। এই ঘটনার পর তার দল পিআরডি কনরাডোর এই ‘কাপুরুষোচিত’ হত্যাকাণ্ডের নিন্দা করেছে এবং বিচার দাবি করেছে। এছাড়া হামলার জন্য দায়ী করা হয়েছে লস টেকুইলেরোস নামক একটি অপরাধী গোষ্ঠীকে।

আরও পড়ুন: ফের বেড়েছে মৃত্যু ও সংক্রমণ

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীদের হাতে নিহতের শিকার ব্যক্তিদের মধ্যে পুলিশ কর্মকর্তা এবং কাউন্সিল কর্মীরাও রয়েছেন। হত্যাকাণ্ডের পর মাটিতে পড়ে থাকা রক্তাক্ত মরদেহের গ্রাফিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

বেশ কিছু রিপোর্টে বলা হচ্ছে, বুধবার নিহত মেয়র মেন্ডোজা আলমেদার বাবা হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাও ছিলেন সাবেক মেয়র এবং সিটি হলে হামলার আগে তাকেও তার বাড়িতে হত্যা করে বন্দুকধারীরা।

আরও পড়ুন: ইরানে ভূমিকম্পের আঘাত

হামলায় নিহতের মোট সংখ্যা নিয়ে বিভিন্ন রিপোর্টে পরিবর্তিত তথ্য উঠে আসছে এবং কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। হামলার পর মেক্সিকোর জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনা ইউনিট মোতায়েন করছে।

সান মিগুয়েল টোটোলাপান শহরটি গুয়েরেরো প্রদেশে অবস্থিত এবং প্রাদেশিক গভর্নর ইভলিন সালগাদো পিনেদা বুধবারের হামলায় প্রাণহানির জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত বলে টুইট করেছেন।

আরও পড়ুন: ইলন মাস্কই কিনছেন টুইটার

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার কিছুক্ষণ আগে সন্ত্রাসী গোষ্ঠী লস টেকুইলেরোসের কথিত সদস্যরা এই অঞ্চলে ফিরে আসার ঘোষণা দিয়ে সামাজিক নেটওয়ার্কগুলোতে একটি ভিডিও প্রকাশ করে। সন্ত্রাসী এই গোষ্ঠীটি ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে গুয়েরেরোকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা