ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় অন্তর্ভুক্ত
আন্তর্জাতিক

ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় অন্তর্ভুক্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের অধিকৃত দোনেৎস্ক, লুহানেস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মস্কো থেকে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি। পুতিন বলেন, ওই চার অঞ্চলের জনগণ তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফলাফল সবারই খুব ভালোভাবে জানা।

রুশ প্রেসিডেন্টের ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হলো চারটি অঞ্চল। তবে জাতিসংঘ, পশ্চিমা বিশ্বের দেশগুলো আগেই জানিয়েছিল তারা কখনো এ গণভোটের ফলাফলের স্বীকৃতি দেবে না।

আরও পড়ুন: দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল-মামুন

পুতিন বলেন, আমি নিশ্চিত ফেডারেল অ্যাসেম্বলটি এটির অনুমোদন দেবে। কারণ এগুলো কয়েক লাখ মানুষের ইচ্ছা। এগুলো হলো সেই অঞ্চল যেগুলোর জন্য পূর্বে অনেক রাশিয়ান জীবন দিয়েছে।

তিনি দাবি করেছেন, এসব অঞ্চলের মানুষ কিয়েভের সরকারের অমানবিকতার স্বীকার হয়েছে এবং এখানে তারা গণহত্যা চালিয়েছে।

আরও পড়ুন: দুর্গোৎসবে সতর্ক সরকার

প্রসঙ্গত, গত ২৩-২৭ সেপ্টেম্বর রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে এ চারটি অঞ্চলে কথিত গণভোট হয়। ভোটের ব্যালটে লেখা ছিল- ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চান কিনা।

গণভোটের সময় শেষ হওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, প্রায় শতভাগ মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।

আরও পড়ুন: দেশে সবকিছুই আছে

তবে পশ্চিমারা জানিয়েছে, সাধারণ মানুষকে হ্যাঁ ভোট দিতে বাধ্য করা হয়েছে। অস্ত্রসজ্জিত সেনারা ব্যালট বাক্স নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা