রানি দ্বিতীয় এলিজাবেথ
আন্তর্জাতিক

রানি এলিজাবেথ মারা গেছেন

সান নিউজ ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি ৭০ বছর রাজত্ব করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর।

আরও পড়ুন: বছরে ৭.৮ বিলিয়ন ডলার পাচার

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে বাকিংহাম প্যালেসের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস বলেছে, রানি বিকেলে (স্থানীয় সময়) বালমোরাল ক্যাসলে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। রাজা এবং রাজপত্নী আজ রাতে ব্যালমোরালে থাকবেন ও আগামীকাল লন্ডনে ফিরে আসবেন।

তার মৃত্যুর পর তার বড় ছেলে, প্রাক্তন প্রিন্স অব ওয়েলস, চার্লস এখন নতুন রাজা হবেন এবং ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হিসাবে দেশের শোক-পালনে নেতৃত্ব দেবেন।

সকালে অসুস্থ বোধ করার পর থেকেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নেওয়া হয় এলিজাবেথকে। বালমোরাল প্রাসাদে রানির চিকিৎসক ও কর্মচারীরা সর্বক্ষণ তার খেয়াল রাখছিলেন।

চিকিৎসকরা রানিকে তাদের তত্ত্বাবধানে রাখার পর তার সব সন্তান বালমোরালে চলে যান। তার নাতি প্রিন্স উইলিয়াম এখন সেখানে রয়েছেন। আরেক নাতি প্রিন্স হ্যারিও প্রাসাদের উদ্দেশে রওনা হয়েছেন।

আরও পড়ুন: বছরে ৭.৮ বিলিয়ন ডলার পাচার

রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন ৭০ বছর ধরে। চলতি বছরই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে। গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছিলেন তিনি।

রানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল মঙ্গলবার। সেদিন বালমোরাল প্রাসাদে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ‍দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। সেই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতিও নেন।

রানি ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন এবং তার জীবদ্দশায় বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা