ডলার থেকে আস্থা চলে গেছে
আন্তর্জাতিক

ডলার থেকে আস্থা চলে গেছে

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন ডলার ও ইউরোর মতো প্রচলিত মুদ্রার ওপর থেকে আস্থা চলে গেছে। তাছাড়া এসব মুদ্রা এখন আর বিশ্বে লেনদেনের জন্য ভিত্তি হতে পারে না। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি।

আরও পড়ুন : বছরে ৭.৮ বিলিয়ন ডলার পাচার

প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ধীরে ধীরে রাশিয়া অনির্ভরযোগ্য এইসব মুদ্রা থেকে সরে আসছে। পশ্চিমা দেশগুলো বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি ক্ষতিগ্রস্ত করে দিয়েছে।

তিনি আরও বলেন, লেনদেনের ক্ষেত্রে ডলার, ইউরো ও পাউন্ড স্টার্লিংয়ের ওপর থেকে আস্থা উঠে গেছে। এসব মুদ্রা রিজার্ভ ও সম্পদ হিসেবে জমা রাখার মতো এখন আর কিছু না।

ভ্লাদিভস্তকে ‘ইস্টার্ন ইকোনমিক ফোরাম’র বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় পুতিন আরও বলেন, ডলার ও পাউন্ড স্টার্লিংয়ের এই প্রবণতার কারণে রাশিয়াসহ অনেক দেশ অন্য মুদ্রা ব্যবহারের দিকে ঝুঁকে পড়ছে। এ ক্ষেত্রে চীনের মুদ্রা ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় নতুন ৩৭ মন্ত্রীর শপথ

তিনি বলেন, ধীরে ধীরে আমরা এইসব অনির্ভরযোগ্য মুদ্রা থেকে দূরে সরে আসছি, এমনকি যুক্তরাষ্ট্রের মিত্ররা পর্যন্ত ডলারে সঞ্চয় ও পেমেন্ট কমিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, গ্যাসের মূল্য পরিশোধের ক্ষেত্রে মঙ্গলবার থেকে রুবল ও ইউয়ান ব্যবহার করার ব্যাপারে একমত হয়েছে রাশিয়া ও চীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা