রানি এলিজাবেথ
আন্তর্জাতিক

রানি এলিজাবেথ করোনায় আক্রান্ত 

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (২০ ফেব্রুয়ারি) বাকিংহাম প্যালেস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

৯৫ বছরের রানি এলিজাবেথ করোনার টিকার সব কয়টি ডোজ পেয়েছেন। চার দিন আগে প্রাসাদের কর্মীদের তিনি জানিয়েছিলেন যে, তিনি খুব বেশি হাঁটাচলা করতে পারছেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার (২০ ফেব্রুয়ারি) রানির কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে। মহামান্য রানি মৃদু সর্দি অনুভব করছেন। তবে আগামী সপ্তাহগুলোতে তিনি উইন্ডসরে হালকা কাজকর্ম করবেন বলে আশা করা হচ্ছে। তিনি চিকিৎসা নেওয়া অব্যাহত রাখবেন এবং যথাযথ নির্দেশনা মেনে চলবেন।

আরও পড়ুন: ভারতে বন্দি বাংলাদেশি ৫৬ জেলে

এর আগে চলতি মাসের প্রথম দিকে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লসের করোনা শনাক্ত হয়েছিল। এর কয়েক দিন আগে তিনি রানির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে। সম্প্রতি রানির বাসভবন উইন্ডসর ক্যাসেলের বেশ কয়েকজনই করোনাক্রান্ত হয়।

কয়েকদিন আগেই ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করেছেন দ্বিতীয় এলিজাবেথ।

গত বছর রানির স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন। গত কয়েকমাস ধরে রানির শরীরও ভালো যাচ্ছে না। বড় কোনো লোক সমাগমে তাকে দেখা যাচ্ছে না। গত নভেম্বরে এক বার্তায় রানি বলেছেন, আমাদের কেউ সব সময় বাঁচবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা