আন্তর্জাতিক

যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়া ১৯৪৫ সালের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে। রোববার (২০ ফেব্রুয়ারি) বিবিসির সোফি রাওয়ার্থকে দেয়া এক সাক্ষাতকার দিয়েছেন বরিস জনসন। তিনি জার্মানির মিউনিখ শহরে বসে এ সাক্ষাতকার দেন।

একটি বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতারা এখন মিউনিখে জড়ো হচ্ছেন। বরিস জনসনও এ সম্মেলনে যোগ দিতে মিউনিখে গেছেন।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, সব লক্ষণ বলছে যে পরিকল্পনার (যুদ্ধের) বাস্তবায়ন ইতিমধ্যে এক অর্থে শুরু হয়ে গেছে। গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া এমনভাবে আগ্রাসন শুরু করতে চায়, যা ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলবে। যুদ্ধে যে শুধু জীবনেরই ক্ষয় হবে, তা মানুষকে বুঝতে হবে।

যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, বর্তমানে ইউক্রেন সীমান্তে ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজারের মতো রুশ সেনা মোতায়েন রয়েছে। এ সংখ্যার মধ্যে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরাও আছে।

এদিকে, পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে সতর্ক করে বলছেন, রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। তবে রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমাদের এমন দাবি অস্বীকার করা হচ্ছে। মস্কোর ভাষ্য, সামরিক মহড়ার অংশ হিসেবে তারা সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে। যুদ্ধ বাধানোর কোনো ইচ্ছা মস্কোর নেই।

আরও পড়ুন: একুশে পদক পেলেন ২৪ গুণীজন

ইউক্রেনে রুশ আগ্রাসন এখনো আসন্ন বলে মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে বরিস জনসন বলেন, তথ্যপ্রমাণ তেমনটাই ইঙ্গিত করছে বলে তিনি ভয় পাচ্ছেন। সত্যি হলো, সব লক্ষণ বলছে, পরিকল্পনাটির বাস্তবায়ন ইতিমধ্যে এক অর্থে শুরু হয়ে গেছে।

আরও পড়ুন: মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা দেবে র‌্যাব

বরিস জনসন বলেন, ‘আমি বলতে ভয় পাচ্ছি যে আমরা যে পরিকল্পনাটি দেখছি, তা এমন কিছুর জন্য, যা সত্যিই মাত্রাগতভাবে ১৯৪৫ সালের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধ হতে পারে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা