ইউরোফেরি অলিম্পিয়া-২০২২
আন্তর্জাতিক

গ্রিসে ফেরি দুর্ঘটনা, নিখোঁজ ১২ 

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের লোনিয়ান সাগরে ইতালির পতাকাবাহী একটি ফেরিতে আগুন ধরে যায়, এই ঘটনায় অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন এবং বাকি ২ জন আটকা পড়েছেন।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে (২০ ফেব্রুয়ারি) ‘ইউরোফেরি অলিম্পিয়া’ গ্রিসের পশ্চিম উপকূলের ইগোমেনিৎসা দ্বীপ থেকে ব্রিনদিসির পথে রওনা হয়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গ্রিক কোস্টগার্ড জানায়, ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছেন। গ্রিস থেকে ইতালি অভিমুখী ইউরোফেরি অলিম্পিয়ায় আগুন লাগার পর ২৭৮ জনকে উদ্ধার করে কোরফু দ্বীপে নেওয়া হয়েছে।

ফেরির ক্যাপ্টেন এবং দুই প্রকৌশলীকে গ্রেফতার করা হলেও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। গ্রিস কর্তৃপক্ষ বলছে আগুন লাগার কারণ সম্পর্কে এখনেও কিছু জানা যায়নি। বিস্তারিত জানতে চলছে তদন্ত।

ইতালির কোম্পানি গ্রিমালডি লাইনসের মালিকানাধীন ১৮৩ মিটার দীর্ঘ জাহাজটিতে ২৩৯ জন যাত্রী ও ৫১ জন ক্রু এবং ১৫৩টি ট্রাক ও ট্রেইলার এবং ৩২টি যাত্রীবাহী যান বহন করা হচ্ছিল।

দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল ইআরটি জানায়, উদ্ধারকৃতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সামান্য আঘাত পেয়েছিলেন এবং তাদের নি:শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

গ্রিক কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, নিখোঁজ ১২ জন যাত্রীর সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের ৯ জন বুলগেরিয়া থেকে এসেছেন।

এদিকে গ্রিস গণমাধ্যমকে ফেরিটির এক যাত্রী জানান, যখন সতর্ক সংকেত বেজে উঠেছিল, তখনও অনেকে তাদের গাড়িতে ঘুমাচ্ছিলেন।

ফেরির হোল্ডে থাকা কোনো একটি গাড়ির ডেক থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

ক্রুরা প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ওই চেষ্টা ব্যর্থ হলে ক্যাপ্টেন আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে সবাইকে ফেরি ত্যাগের নির্দেশ দেন।

“ফেরি ত্যাগ করার এক ঘণ্টার মধ্যেই ক্রুরা আমাদের উদ্ধার করেন,” গ্রিক টিভিকে এমনটাই বলেছেন এক যাত্রী।

ফেরিটির যাত্রী ও ক্রু সবাই এরিকুসা দ্বীপের কাছে লাইফবোটে চাপেন; পরে কাছাকাছি থাকা জাহাজগুলো তাদের তুলে নেয়।

আরও পড়ুন: সন্ধ্যা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক

প্রসঙ্গত, ফেরিটির পাশ দিয়ে যাওয়া ইতালির শুল্ক বিভাগের একটি জাহাজ ঘটনাস্থলে সবার আগে পৌঁছায়। ইতালির শুল্ক পুলিশ পরে জানায়, তাদের টহল নৌযান মন্টে স্পেরোনে ফেরিটির ২৪৩ আরোহীকে উদ্ধার করে। গ্রিসের বিশেষায়িত একটি উদ্ধারকারী দল আগুন ধরার ১২ ঘণ্টারও বেশি সময় পর নৌযানটিতে নামতে সক্ষম হয়েছে। বিবিসি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

হামের উপসর্গে  মৃত্যু আরও ৫, মোট প্রাণহানি ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও এর উ...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

বাগেরহাটে আইনজীবী হত্যা: ৫০ ঘণ্টায় গ্রেফতার ৪, উদ্ধার ছোরা

বাগেরহাটে আলোচিত আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় বড় অগ্রগতি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা