ইউক্রেনে ৯০ বিদেশি যোদ্ধা নিহত
আন্তর্জাতিক

ইউক্রেনে ৯০ বিদেশি যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের খারকিভে একটি অস্থায়ী সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৯০ জন বিদেশি ভাড়াটে যোদ্ধাকে হত্যার দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন: হাজারো সেনাকে হত্যা করেছিলেন জিয়া

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ বলেন, ভূমি থেকে নিক্ষেপ করা নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ওই সেনাদের হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, ইউক্রেনের খেরসন এবং নিকোলাইভ অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় ৮০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কিনছে মিয়ানমার

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্র্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ডাকে সাড়া দিয়ে পোল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের হাজার হাজার যোদ্ধা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। চলতি বছরের এপ্রিলে রাশিয়ার সামরিক বাহিনী ধারণা করেছিল এসব বিদেশি যোদ্ধার সংখ্যা সাত হাজারের কাছাকাছি ।

যদিও ইউক্রেনে মাত্র দুই হাজার ৭৪১ জন বিদেশি যোদ্ধা আছে বলে গত মাসে জানিয়েছিল রুশ সেনাবাহিনী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা