মনীষা রুপেতা পাকিস্তানের প্রথম হিন্দু নারী ডিএসপি
আন্তর্জাতিক

মনীষা পাকিস্তানের প্রথম হিন্দু নারী ডিএসপি

সান নিউজ ডেস্ক : পাকিস্তানে প্রথমবারের মতো একজন হিন্দু নারী ডিএসপি (সহকারী পুলিশ সুপার) হয়েছেন। তার নাম মনীষা রুপেতা। দেশটির সিন্ধু পাবলিক সার্ভিস পরীক্ষায় সফল হয়ে ডিএসপি পদে নিজের কাজ শুরু করেছেন তিনি।

আরও পড়ুন : বড়পুকুরিয়ায় ফের কয়লা উত্তোলন বন্ধ

মিডিয়ার তথ্য অনুযায়ী, পাকিস্তানের সিন্ধু প্রদেশের জাকুবাবাদের বাসিন্দা মনীষা। যেটি খুবই পিছিয়ে পড়া জেলা হিসেবে বিবেচিত হয়। যদিও, মনীষা তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইতিহাস তৈরি করেছেন।

বিবিসির এক প্রতিবেদন হতে জানা যায়, ১৩ বছর বয়সে মনীষার বাবা মারা যান। ফলে একদম ছোট থেকেই তাকে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল। এমতাবস্থায়, তিনি সাহস না হারিয়ে তার লক্ষ্যে অবিচল ছিলেন। জাকুবাবাদ থেকেই প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন তিনি।

জানা যায়, বাবার মৃত্যুর পর মনীষার মা তাকে নিয়ে করাচিতে চলে আসেন। যেহেতু, জাকুবাবাদে শিক্ষার মান খুব একটা ভালো ছিল না তাই পড়াশোনার সুযোগ-সুবিধা করাচিতে বেশি থাকায় তার মা এমন সিদ্ধান্ত নেন। এরপর, স্কুলের পড়াশোনা শেষ করে মনীষা ডাক্তারি পড়তে গেলেও তিনি চাইছিলেন পুলিশ হতে।

আরও পড়ুন : শ্রীলঙ্কাকে ১৬ কোটি ডলার দিল বিশ্বব্যাংক

এমনকি, একটা সময়ে পুলিশে চাকরি করা তার স্বপ্ন হয়ে দাঁড়ায়। এমতাবস্থায়, মনীষার পরিবার তার ইচ্ছেতে ঠিকমতো সায় দিচ্ছিল না। যদিও, শেষ পর্যন্ত মনীষা পুলিশ অফিসার হওয়ার সিদ্ধান্তই নেন। পাশাপাশি, তার পরিবারের সদস্যরাও এই সিদ্ধান্তকে পরে সমর্থন করেন। আর তারপরেই পরীক্ষায় পাশ করে মনীষা তার স্বপ্ন পূরণ করেন।

এদিকে, পাকিস্তানের প্রথম হিন্দু নারী ডিএসপি হিসেবে কাজ শুরু করার পর মনীষার পাশাপাশি খুশি হয়েছেন তার পরিবারের সদস্যরাও।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা