আন্তর্জাতিক

যুদ্ধে ৭৫ হাজার রুশ সেনা হতাহত হয়েছে

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ৭৫ হাজার সেনা হতাহত হয়েছেন। সিএনএন, আল জাজিরা, দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সবাই নির্বাচনে অংশ নেবে

কংগ্রেসের আইনপ্রণেতা এলিসা স্লোটকিন গণমাধ্যম সিএনএনকে বৃহস্পতিবার বলেছেন, আমাদের কাছে তথ্য দেওয়া হয়েছে ৭৫ হাজার রাশিয়ান আহত ও নিহত হয়েছেন। এটি অনেক বড় সংখ্যা।

এলিসা স্লোটকিন যুক্তরাষ্ট্রের সরকারের একটি গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন। যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় গোয়েন্দা সংস্থা ও জয়েন্ট চিফ অব স্টাফ অংশ নেন।

সিএনএনকে এলিসা স্লোটকিন বলেছেন, আমাদের বলা হয়েছে ইউক্রেনে ৭৫ হাজার রাশিয়ান আহত বা মারা গেছেন। যেটি অনেক বড়। তাদের স্থল সেনাদের ৮০ ভাগের বেশি লুটিয়ে গেছে এবং তারা বেশ ক্লান্ত।

তবে যুক্তরাষ্ট্রের এমন দাবিকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

আরও পড়ুন: ভিটে-মাটি বিক্রি করবেন না

রাশিয়ার পক্ষ থেকে অবশ্য তাদের হতাহত সেনার সংখ্যা প্রকাশ করা হয় না। সর্বশেষ তথ্যে তারা বলেছিল যুদ্ধে ১ হাজার ৩৫১ সেনা প্রাণ হারিয়েছে। কয়েকদিন আগে সিআইএ বলেছিল, যুদ্ধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬ এর প্রধান রিচার্ড মুর বলেছিলেন, আগামী কয়েক সপ্তাহ পর রাশিয়া যুদ্ধ থামিয়ে দেবে কারণ তাদের সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে আহত ২

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা