আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই বিয়ে বেড়েছে ৮ গুণ!

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে যুদ্ধের মধ্যেও সেখানে বিয়ের নিবন্ধন বেড়েছে। আর রাজধানী কিয়েভে গত পাঁচ মাসে গত বছরের একই সময়ের তুলনায় বিয়ে বেড়েছে আট গুণ!

আরও পড়ুন: খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক গণমাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়, কিয়েভে পাঁচ মাসে ৯ হাজার ১২০টি বিয়ে নিবন্ধন হয়। গত বছরের একই সময়ে ১ হাজার ১১০টি বিয়ে নিবন্ধন হয়েছিল। সে হিসাবে এই পাঁচ মাসে নিবন্ধিত বিয়ের সংখ্যা বেড়েছে আট গুণের বেশি।

তেতিয়ানা ও তারাস (যুগলের ছদ্মনাম) জুনে ক্রেমেনচুকে নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। কিয়েভের ২৫০ কিলোমিটার দক্ষিণে এই শিল্পনগরী অবস্থিত। তেতিয়ানা ও তারাস ছয় বছর বয়স থেকে প্রতিবেশী। গত বছর তেতিয়ানাকে বিয়ের প্রস্তাব দেন তারাস। বসন্তে বিয়ের পরিকল্পনা ছিল দুজনের।

আরও পড়ুন: ভিটে-মাটি বিক্রি করবেন না

তেতিয়ানা এএফপিকে বলেন, ‘মে মাসে আমরা বুঝতে পারি, এই যুদ্ধ আরও দীর্ঘ সময় ধরে চলবে। আমরা সিদ্ধান্ত নিলাম, “পরে” বলে জীবনকে আটকে রাখা যাবে না। কারণ, এই যুদ্ধ আমাদের শিখিয়েছে, এই “পর” কখনো না-ও আসতে পারে।’

তেতিয়ানা ও তারাস পোলতাভায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর প্রথম ছয় সপ্তাহে ওই এলাকায় ১ হাজার ৬০০টি বিয়ে হয়। অথচ ২০২০ সালের পুরোটা সময় সেখানে বিয়ে হয়েছিল ১ হাজার ৩০০টি।

আরও পড়ুন: পদ্মা সেতুর পাড়ে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়তে চাই

যুদ্ধে যাওয়ার আগমুহূর্তে পুরোপুরি সেনা পোশাকে ২২ বছর বয়সী আনাস্তাসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছিলেন ২৫ বছর বয়সী ভিতালি চার্নিখ। তিনি বলেন, ‘আমি যেকোনো মুহূর্তে যুদ্ধের সম্মুখভাগের উদ্দেশে রওনা হতে পারি।’

বিয়ের প্রতিশ্রুতির আনুষ্ঠানিকতা নিয়ে তিন বছর ভিতালি ও আনাস্তাসিয়ার অস্পষ্ট ধারণা ছিল। তবে বর এএফপিকে বললেন, ‘যুদ্ধ চলছে। এখন কাজটা সম্পন্ন করে ফেলাই ভালো।’

আরও পড়ুন: করোনায় আরও ৪ জনের মৃত্যু

সামনে কী আছে, সেই অনিশ্চয়তায় হঠাৎ অনেক সময় গুরুত্বপূর্ণ কাজে নজর দিতে হতে পারে। আর ঐতিহাসিকভাবে প্রমাণিত যে তরুণ যুগলেরা প্রস্ফুটিত রোমান্সকে এমনকি যুদ্ধের সময়ও আনুষ্ঠানিকতায় রূপ দেওয়ার আহ্বান এড়িয়ে যেতে পারেন না। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চূড়ায় গিয়ে ঠেকেছে, তখন যুক্তরাষ্ট্রে ১২ মাসে ১৮ লাখ বিয়ে হয়। এই সংখ্যা এক দশক আগের চেয়ে ৮৩ শতাংশ বেশি।

ভিতালি চার্নিখ বলেন, তিনি বিশেষ করে সেনাদের মধ্যে ব্যাপক হারে বিয়ে বেড়ে যাওয়া লক্ষ করেছেন। তিনি বলেন, ‘এখন কঠিন সময় লোকজন আসলে জানে না আগামীকাল কী ঘটবে। তাই তাঁরা যত দ্রুত সম্ভব বিয়ের কাজটি সেরে নিতে আগ্রহী।’

আরও পড়ুন: নির্বাচনের সময় সরকার থাকবে

কিয়েভের ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভিনিৎসিয়ার বাসিন্দা যোগব্যায়ামের শিক্ষিকা দারিয়া স্তেনিউকোভা। ৩১ বছর বয়সী দারিয়া কয়েক সপ্তাহ আগে ৩০ বছর বয়সী ভিতালি জাভালনিউককে বিয়ে করার পরিকল্পনা করেন। কিন্তু বিয়ের এক দিন আগে সবকিছু ওলট-পালট হয়ে যায়।

একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় ভিনিৎসিয়া সিটি সেন্টার। নিহত হন ২৬ জন। ক্ষতিগ্রস্ত হয় বিয়ের নিবন্ধন কার্যালয়। ধ্বংস হয়ে যায় দারিয়া স্তেনিউকোভার অ্যাপার্টমেন্টও।

আরও পড়ুন: হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী

দারিয়া বলেন, ‘আমরা মর্মাহত হয়েছিলাম, কিন্তু তাই বলে হাল ছাড়িনি। এর মধ্য দিয়েই এগিয়ে যেতে আমরা ছিলাম দৃঢ়প্রতিজ্ঞ। হাল ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। আমার ঘর ধ্বংস হয়েছে, কিন্তু আমার জীবন তো নয়।’

তিনি আরও বলেন, কোনো প্রশাসনিক কেন্দ্রের একটি স্লটও তখন ফাঁকা ছিল না। এরপরও আমরা একটিতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যদিও বলা হয়েছিল ফাঁকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন: জনশুমারিতে খরচ ১৫৭৫ কোটি টাকা

দারিয়া আরও বলেন, ‘আমরা পুরো দিন অপেক্ষা করার জন্য প্রস্তুত ছিলাম। তবে আমরা সেখানে পৌঁছানোর তিন মিনিটের মধ্যেই বিয়ের কাজটি সেরে ফেলি।’

বিস্ময়কর এই বিয়ের পর্ব পার করে এসে দিনটিকে তাদের কাছে অন্য রকমভাবে স্মরণীয় করে রেখেছেন এই দম্পতি। আর সেটা হলো ফটোশুটের জন্য বোমায় বিধ্বস্ত দারিয়ার অ্যাপার্টমেন্টকেই তাঁরা বেছে নেন।

আরও পড়ুন: অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

দারিয়া বলেন, ‘গোটা বিশ্বের প্রতি এটা এক অনমনীয় বার্তা—ইউক্রেনীয়রা কতটা দৃঢ়চেতা হতে পারে। আমাদের মাথার ওপর দিয়ে রকেট উড়ে যেতে থাকলেও আমরা বিয়ের পিঁড়িতে বসতে প্রস্তুত।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা