শুটিং সেটে ৮ মডেলকে ধর্ষণ জোহানেসবার্গ
আন্তর্জাতিক

শুটিং সেটে ৮ মডেলকে ধর্ষণ

সান নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে সশস্ত্র লোকদের একটি দল ঢুকে আট মডেলকে ধর্ষণ করেছে। এসময় সেটে থাকা পুরুষদেরও নগ্ন করে তাদের ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেয় দুষ্কৃতরা। খবর এএফপির।

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনা গেটম্যানকে আসামি করে মামলা

দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রী ভেকি সেল বলেছেন, গত বৃহস্পতিবার (২৮ জুলাই) জোহানেসবার্গের পশ্চিমে ক্রুগারসডর্প শহরের উপকণ্ঠে ওই শুটিং সেটে হামলা চালায় প্রায় ২০ জন সন্দেহভাজন বন্দুকধারী। মিউজিক ভিডিও শুটের প্রস্তুতি নেওয়ার সময় মডেল ও ক্রুদের আক্রমণ করে তারা।

মন্ত্রী জানান, ভুক্তভোগী নারীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তিনি বলেন, এক নারীকে ১০ জন এবং আরেকজনকে আটজনে মিলে গণধর্ষণ করেছে দুষ্কৃতরা। এমনকি পুরুষদেরও কাপড়চোপড় খুলে নেওয়া হয় এবং তাদের জিনিসপত্র ছিনিয়ে নেয় বন্দুকধারীরা।

ভেকি জানান, এ ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। তিনি বলেন, দেখে মনে হচ্ছে তারা বিদেশি নাগরিক, মূলত ‘জামা জামা’।

দেশটিতে অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলনকারীদের ‘জামা জামা’ বলা হয়। এদের বেশিরভাগই জিম্বাবুয়ে অথবা মালাউইর অভিবাসী।দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা এক সম্মেলনে বলেছেন, অপরাধীদের গ্রেফতার ও মোকাবিলা করতে পুলিশ মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে ১৬ কোটি ডলার দিল বিশ্বব্যাংক

দক্ষিণ আফ্রিকায় ধর্ষণের ঘটনা খুবই কম প্রকাশ্যে আসে বলে অভিযোগ রয়েছে। তারপরও দেশটিতে প্রতি ১২ মিনিটে একটি করে এ ধরনের অপরাধ পুলিশের কাছে রিপোর্ট করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা