রনিল বিক্রমাসিংহে
আন্তর্জাতিক

আমাদের মধ্যে আর কোনো বিভক্তি নেই

সান নিউজ ডেস্ক: রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পরই বুধবার (২০ জুলাই) তিনি বলেন, সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় বিভক্তির অবসান ঘটেছে।

আরও পড়ুন: ঋণ প্রয়োজন থাকলে নিব

পার্লামেন্টের ভাষণে তিনি বলেন, আমাদের মধ্যে আর কোনো বিভক্তি নেই। ছয়বারের এই প্রধানমন্ত্রীকেই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন আইনপ্রণেতারা।

এর আগে তিনি একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগের আগে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে যান।

এদিকে বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসার প্রেসিডেন্ট পদে লড়াই করার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান।

আরও পড়ুন: নড়াইলের ঘটনা আবেগে ঘটেছে

এর আগে প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত প্রার্থী বাছাইয়ে পার্লামেন্ট অধিবেশন বসে মঙ্গলবার (১৯ জুলাই)। সেখানেই প্রেমাদাসা তার সিদ্ধান্তের কথা জানান।

পার্লামেন্টে রনিল বিক্রমাসিংহে ১৩৪ ভোট পেয়েছেন। অপরদিকে তার তীব্র প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট। এছাড়া অপর প্রেসিডেন্ট প্রার্থী অনুরা কুমারা দিসানায়াকা পেয়েছেন মাত্র তিন ভোট।

গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে যান গোতাবায়া রাজাপাকসে। তারপরেই তিনি প্রথমে মালদ্বীপ এবং সেখান থেকে সিঙ্গাপুরে পাড়ি জমান। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসেও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। এর আগে গণবিক্ষোভের জের ধরে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন।

আরও পড়ুন: নড়াইলের ঘটনা আবেগে ঘটেছে

গত মার্চ মাস থেকেই অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় শুরু হয় গণআন্দোলন। এক পর্যায়ে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রেসিডেন্টের বাসভবনেও ঢুকে পড়েন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। দেশটির পরিস্থিতি এখনও শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা